ঢাকা, ১৮ এপ্রিল-২০২৬
ওয়াহিদ মুরাদ, (বিশেষ প্রতিনিধি) : খুলনার দিঘলিয়া উপজেলায় এক জুয়েলারি দোকান মালিকের কাছ থেকে ব্যাগসহ স্বর্ণ, রৌপ্য ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে উপজেলার সেনহাটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী উত্তম কর্মকার (পিতা- মৃত নিরঞ্জন কর্মকার) সেনহাটি বাজারের গৌরাঙ্গ জুয়েলারির স্বত্বাধিকারী। তিনি সেনহাটি কেসিআই ক্লাব সংলগ্ন বাইপাস সড়কের দীপক মোদকের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই দিনও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন উত্তম কর্মকার। বাড়ির গেটের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৪ থেকে ৫ জন সশস্ত্র ছিনতাইকারী তাকে জাপটে ধরে এবং তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি ব্যাগটি রক্ষা করতে চেষ্টা করলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে তাকে আঘাত করার চেষ্টা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি শেষ পর্যন্ত ব্যাগটি ছেড়ে দিতে বাধ্য হন। এদিকে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সেনহাটি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন।
আরো পড়ুন : দিঘলিয়ায় মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী ও বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত
ভুক্তভোগী উত্তম কর্মকার জানান, ছিনতাই হওয়া ব্যাগে প্রায় দুই ভরি স্বর্ণ, প্রায় ৪০ ভরি রৌপ্য এবং নগদ ৩৮ হাজার টাকা ছিল, যার মোট মূল্য কয়েক লাখ টাকা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের করা হয়নি এবং ছিনতাইকারীদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


